দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

নিহত সোবদুল দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে ভ্যান চালাতেন সোবদুল। তবে তিনি হঠাৎ করেই প্রায় সময় ঘুমিয়ে পড়তেন যেখানে সেখানে। দুর্ঘটনার দিন ভোরে তিনি মা ও শিশু হাসপাতালের পাশের রেললাইনের ধারে শুয়ে ছিলেন। ওই সময় ট্রেনের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ বিষয়ে দর্শনা জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, সোবদুল সারারাত জেগে থাকতেন ও ভ্যান চালাতেন। এর ফলে দিনে অচেতনভাবে যেখানে-সেখানে শুয়ে ঘুমিয়ে পড়তেন। ধারণা করা হচ্ছে, ঘটনার সময়ও তিনি রেললাইনের পাশে ঘুমিয়ে ছিলেন। ভোর ৫টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা হয়ে দর্শনা উদ্দেশ্যে যাচ্ছিল বেনাপোল এক্সপ্রেস। ট্রেনটি হল্ট স্টেশন অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।

শামসুজ্জোহা পলাশ
চুয়াডাঙ্গা
০১৭১১-৪৭৯১৯০

Share this news as a Photo Card